Siliguri Market Fire: শিলিগুড়ি বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু দোকান, পুজোর মুখে বড়সড় ক্ষতি

বসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ক্রমে আগুন আরও ভয়াল চেহারা নিতে শুরু করে। আতঙ্ক ছড়ায় এলাকায়।

Siliguri Market Fire: শিলিগুড়ি বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু দোকান, পুজোর মুখে বড়সড় ক্ষতি
Siliguri Market Fire (Photo Credits: X)

মহালয়ের তিন দিন আগে শিলিগুড়ির বিধান মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড (Siliguri Bidhan Market Fire)। পুড়ে ছাই বহু দোকান। পুজোর মুখে বড়সড় ক্ষতির সম্মুখীন শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের একাংশ। শনিবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে বাজার এলাকায়। গায়ে গায়ে দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ক্রমে আগুন আরও ভয়াল চেহারা নিতে শুরু করে। আতঙ্ক ছড়ায় এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে এখনও অবধি ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।

শিলিগুড়ি বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড... 

ভস্মীভূত ১৫টি দোকান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 28, 2024 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).