Saayoni Ghosh: সময়ের জিনিস সময়ে না করলেই বিপদ, লোকসভায় বিজেপিকে কড়া বার্তা সায়নী ঘোষের

চব্বিশের লোকসভা ভোটে বিজেপির আসন হ্রাসের প্রসঙ্গ তুলে ব্যাঙ্গের সুরে অভিনেত্রী তথা সাংসদ এও বলেন, সময়ের জিনিস সময়ে না করলেই বিপদ।

Saayoni Ghosh: সময়ের জিনিস সময়ে না করলেই বিপদ, লোকসভায় বিজেপিকে কড়া বার্তা সায়নী ঘোষের
Saayoni Ghosh (Photo Credits: X)

চব্বিশের লোকসভায় যাদবপুর কেন্দ্র থেকে জিতে প্রথমবার সংসদে আসেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তবে তাঁর বক্তৃতা কিংবা শরীরী ভাষা, কোনটি দেখেই তা বোঝার উপর নেই। সোমবার লোকসভা অধিবেশনে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া বর্তা দিলেন সায়নী। বললেন, গত ১০ বছরে মোদী কী করেছেন, তার চেয়ে তিনি কী করতে পারতেন অথচ করেননি সেই তালিকা অনেক বেশি লম্বা হবে। সাংসদের কথায়, "২০১৪ সালে যে কৃষক 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' ভেবে এবং 'আচ্ছে দিন'এর স্বপ্ন দেখে বিজেপিকে ভোট দিয়েছিলেন, দশ বছর পর সেই কৃষকই বলছে 'মোদী হ্যায় তো নামুমকিন হ্যায়' হয়তো সেই কৃষক আর বেঁচেও নেই"। চব্বিশের লোকসভা ভোটে বিজেপির আসন হ্রাসের প্রসঙ্গ তুলে ব্যাঙ্গের সুরে অভিনেত্রী তথা সাংসদ এও বলেন, সময়ের জিনিস সময়ে না করলেই বিপদ। এবার ক্ষমতা থেকে পড়লে আর ফিরে আনার কোন সম্ভাবনা নেই।

লোকসভায় বিজেপি সরকারকে কড়া বার্তা সায়নীর,  দেখুন...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).