RG Kar: আরজি করের ধরনা মঞ্চে আতঙ্ক, বম্ব স্কোয়াডের পর পুলিশ কুকুর নিয়ে তল্লাশি
আরজি করে (RG Kar) চিকিৎসকদের ধরনাস্থলে বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। আরজি কর হাসপাতালের (Hospital) জরুরি বিভাগের কাছে ওই ধরনা মঞ্চ। ওই ধরনা মঞ্চেই পরিত্যক্ত ব্যাগ দেখা যায় বৃহস্পতিবার সকালে। যা নিয়ে আতঙ্ক ছড়ালে সেখানে বম্ব স্কোয়াড পৌঁছে যায়। বম্ব স্কোয়াডের পাশাপাশি পুলিশ স্নিফার ডগ নিয়েও আরজি করে পৌঁছে যায়। চিকিৎসকদের ধরনাস্থলে সন্দেহজনক কোনও বস্তু রয়েছে কি না, সে বিষয়ে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: RG Kar: আরজি করে পরিত্যাক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক, তড়িঘড়ি পৌঁছল বম্ব স্কোয়াড, দেখুন ভিডিয়ো
স্নিফার ডগ নিয়ে চলছে আরজি করে জোরদার তল্লাশি...
VIDEO | Suspicious bag found at the site of doctors' protest at RG Kar Medical College and Hospital in Kolkata; sniffer dogs and bomb disposal squad at the spot. More details awaited. pic.twitter.com/hot0XVYapt
— Press Trust of India (@PTI_News) September 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

