RG Kar Rape and Murder Case: বন্ধ আদালতকক্ষে শুরু হল আরজি কর মামলার বিচার, বয়ান নথিভুক্ত করবেন নির্যাতিতার বাবা-মা
'ইন ক্যামেরা' অর্থাৎ বন্ধ কক্ষে বিচার শুরু হয়েছে। এই মামলার সঙ্গে যারা যুক্ত নন তাঁদের সকলকেই আদালতকক্ষের থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে শুরু হল আরজি কর মামলার (RG Kar Case) বিচার। কড়া পুলিশি নিরাপত্তার চাদরে ঢেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) নিয়ে আসা হয়েছে আদালতে। 'ইন ক্যামেরা' অর্থাৎ বন্ধ কক্ষে বিচার শুরু হয়েছে। এই মামলার সঙ্গে যারা যুক্ত নন তাঁদের সকলকেই আদালতকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় দুই সাক্ষী হিসাবে আদালতের কাছে নিজেদের বয়ান নথিবদ্ধ করাবেন নির্যাতিতার বাবা-মা। জানা যাচ্ছে, আরজি কর মামলায় মোট ১২৮ জন সাক্ষী রয়েছেন। সোমবার থেকে রোজই আরজি কর খুন এবং ধর্ষণের মামলা (RG Kar Rape and Murder) চলবে শিয়ালদহ আদালতে। ধাপে ধাপে সকল সাক্ষীর বয়ান নথিবদ্ধ করবে আদালত।
আদালতে আনা হল অভিযুক্ত সঞ্জয় রায়কে...
#WATCH | West Bengal: RG Kar Medical College rape and murder accused Sanjay Roy brought to Sealdah court in Kolkata. pic.twitter.com/PBcpSXtXKz
— ANI (@ANI) November 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

