RG Kar Case: আরজি কর কাণ্ডের জের, গ্রেফতারির পর বরখাস্ত ওসি অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের স্বাস্থ্য পরীক্ষা একযোগে
সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার ওসি (বরখাস্ত) অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mondal) নিয়ে যাওয়া হল স্বাস্থ্য পরীক্ষার জন্য। বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) অফিস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার বরখাস্ত হওয়া ওসি অভিজিৎ মণ্ডলকে। প্রসঙ্গত আরজি কর-কাণ্ডের (RG Kar) জেরে বুধবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে বরখাস্ত করা হয় বলে জানা যায় কলকাতা পুলিশের তরফে। চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে টালা থানার তৎকালীন ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। যার জেরে সম্প্রতি গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে আরজি করে আর্থিক দুর্নীতির পর এবার সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে।
আরও পড়ুন: RG Kar Case: চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডের জের, বরখাস্ত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল
অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। দেখুন...
#WATCH | RG Kar rape and murder case: Suspended Tala Police Station incharge Abhijit Mondal and RG Kar former principal Dr Sandip Ghosh being taken for medical examination from CBI office in Kolkata, West Bengal pic.twitter.com/3nquATrljY
— ANI (@ANI) September 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

