RG Kar Case: আদালত থেকে প্রেসিডেন্সি জেলে একসঙ্গে আনা হল সন্দীপ, অভিজিৎকে, দেখুন
প্রেসিডেন্সি জেলে আনা হল সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং অভিজিৎ মণ্ডলকে। শিয়ালদহ আদালত থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়। আরজি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে (Doctor Death) সম্প্রতি গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ ঘোষকে আগে আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ফের গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষকে। গত ৯ অগাস্টের আরজি কর-কাণ্ডে উত্তাল হয়ে উঠতে শুরু করে গোটা রাজ্য।
দেখুন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে আসা হল প্রেসিডেন্সি জেলে...
#WATCH | Kolkata, West Bengal: Former Principal of RG Kar Medical College & Hospital Sandip Ghosh & arrested officer in charge of Tala Police Station Abhijit Mondal were brought to the Presidency Jail from Sealdah Court pic.twitter.com/UglipobS4d
— ANI (@ANI) September 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

