RG Kar Case: আরজি করে চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে ফের হাসপাতালে পৌঁছল সিবিআই, অব্যাহত তদন্ত প্রক্রিয়া
একদিকে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে ফের আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital) হাসপাতালে পৌঁছল সিবিআই (CBI)। বৃহস্পতিবার দুপুরে সিবিআই আধিকারিকদের একটি দল আরজি কর হাসপাতালে পৌঁছে যান। গত ৯ অগাস্ট আরজি করে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে কী ঘটনা ঘটে, চিকিৎসক তরুণীর উপর কে বা কারা হামলা চালায়, সে বিষয়ে তদন্ত চালাতেই ফের হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। প্রসঙ্গত আরজি করে চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে প্রাথমিকভাবে তদন্তভার থাকলেও, পরে তা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই থেকে এখনও পর্যন্ত এক নাগাড়ে তদন্ত চলছে ৯ অগাস্টের নির্মম ঘটনায় কারা যুক্ত, সে বিষয়ে। প্রসঙ্গত ৯ অগাস্ট চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: RG Kar Hospital Case: 'চিকিৎসা পেশার প্রতি অসম্মান', Sandip Ghosh-এ সদস্যপদ প্রত্যাহার করল IMA
আরজি কর হাসপাতালে বৃহস্পতিবার ফের পৌঁছে যায় সিবিআই আধিকারিকদের দল, দেখুন...
#WATCH | West Bengal: CBI team reaches RG Kar Medical College and Hospital as they carry out their investigation. pic.twitter.com/daik0a66mq
— ANI (@ANI) August 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 29, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

