Republic Day 2025: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডের প্রবেশে বাধা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যভবন রাজ্যের মধ্যে। কলকাতা পুলিশ নিরাপত্তা দেয়। তাহলে পুলিশরে ব্যান্ড কেন ভিতরে ঢুকতে পারবে না?
রবিবার ৭৬'তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডের প্রবেশ ঘিরে বাধল বিতর্ক। এদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের ঢুকতে বাধা দেওয়া হয়। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। এরপর বিষয়টি নিজে খতিয়ে দেখেন তৃণমূল সুপ্রিমো। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যভবন রাজ্যের মধ্যে। কলকাতা পুলিশ নিরাপত্তা দেয়। তাহলে পুলিশরে ব্যান্ড কেন ভিতরে ঢুকতে পারবে না? পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে প্রবেশ করে কলকাতা পুলিশের ব্যান্ড ৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সামনে অনুষ্ঠানও করে।
মমতার হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড প্রবেশ করে রাজভবনেঃ
#WATCH | West Bengal CM Mamata Banerjee alleged that the Kolkata Police band was not allowed to perform in Kolkata's Raj Bhavan on the occasion of Republic Day; however, after her intervention, the band was allowed to perform
In visuals, Mamata Banerjee can be seen arguing with… pic.twitter.com/7N92V5CYDx
— ANI (@ANI) January 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

