R G Kar Hospital: স্বাধীনতা দিবসের সকালে আর জি কর ক্যাম্পাসে হাজির নতুন অধ্যক্ষ, এড়িয়ে গেলেন প্রশ্ন
স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন কর্মসূচীর পথে যাওয়ার পথে তিনি বলেন, "আমি পতাকা উত্তোলনের জন্য এসেছি। সেখানেই যাচ্ছি। আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। আমায় যেতে দিন।"
কলকাতাঃ অবশেষে আর জি কর(R G Kar Hospital) ক্যাম্পাসে এলেন নব নিযুক্ত অধ্যক্ষ সুহরিতা পাল (Suhrita Paul)। স্বাধীনতা দিবসের (Independence Day 2024)দিন পতাকা উত্তোলন কর্মসূচীর পথে যাওয়ার পথে তিনি বলেন, "আমি পতাকা উত্তোলনের জন্য এসেছি। সেখানেই যাচ্ছি। আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। আমায় যেতে দিন।" আর জি করে ঘটে যাওয়া ঘটনায় কী বলবেন? সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আপনারা অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন। আপনাদের যা মনে হয়, আপনারা যা ভাবছেন আমিও তাই ভাবছি।" এরপরই পতাকা উত্তোলন কর্মসূচীর দিকে এগিয়ে যান আর জি করের নতুন অধ্যক্ষ।
শুনুন কী বলছেন আর জি করের নতুন অধ্যক্ষ
#WATCH | Kolkata | Newly appointed principal of RG Kar Medical College and Hospital, Suhrita Paul arrives at the campus. As she heads for the Independence Day event, she says, "I am going for flag hoisting. We should honour our national flag." pic.twitter.com/1S77L744Gt
— ANI (@ANI) August 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

