Partha Chatterjee Latest Health Update: হৃদরোগে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়, জানাল বেসরকারি হাসপাতাল

আপাতত পার্থ অক্সিজেন সাপোর্টে আইটিইউ-তে ভরতি আছেন বলে জানা গিয়েছে। তাঁর জন্যে গঠিত তিন চিকিৎসকের বোর্ডে আছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সোরেন পাঁজা, হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস।

Partha Chatterjee Latest Health Update: হৃদরোগে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়, জানাল বেসরকারি হাসপাতাল
Heart Attack of Partha Chatterjee (Photo Credit: X@Zee24Ghanta)

সম্প্রতি সরকারি এসএসকেএম থেকে মুকুন্দপুরের বেসরকরি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেদিন বেশ 'প্রসন্ন' লাগছিল তাঁকে। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ খৈতানের অধীনে চিকিৎসাধীন আছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে রক্তস্বল্পতা আছে। এই অবস্থায় তাঁর ডায়ালিসিস প্রয়োজন কি না, তা খতিয়ে দেখতে চিকিৎসকরা আজ পার্থকে দেখবেন। আপাতত পার্থ অক্সিজেন সাপোর্টে আইটিইউ-তে ভরতি আছেন বলে জানা গিয়েছে। তাঁর জন্যে গঠিত তিন চিকিৎসকের বোর্ডে আছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সোরেন পাঁজা, হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).