Modi in West Bengal: বাংলায় পুলিশ নয়, অপরাধীরা ঠিক করেন কখন তাঁরা গ্রেফতার হবেন, কৃষ্ণনগর থেকে তৃণমূলকে আক্রমণ মোদীর
নদিয়ার কৃষ্ণনগরে জনসভার মঞ্চ থেকে সন্দেশখালির প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে দুষলেন মোদী। বললেন, 'তৃণমূলের কুশাসনে বাংলার মা, মাটি, মানুষের চোখের জল ঝরছে'।
Modi in West Bengal: প্রথম দিনের মত বঙ্গ সফরের দ্বিতীয় দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিন্দায় সরব রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নদিয়ার কৃষ্ণনগরে জনসভার মঞ্চ থেকে সন্দেশখালির (Sandeshkhali) প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে দুষলেন মোদী। বললেন, 'তৃণমূলের কুশাসনে বাংলার মা, মাটি, মানুষের চোখের জল ঝরছে। সন্দেশখালির মা, বোনেরা ন্যায়ের প্রার্থনা করলেও তৃণমূল সরকার তাঁদের ডাকে সাড়া দেয়নি'। শাহজাহানের গ্রেফতারিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও বললেন, 'বাংলায় পুলিশ নয়, বরং অপরাধীরা ঠিক করে কখন তাঁদের গ্রেফতার করা হবে। রাজ্য সরকার কখনই চায়নি সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার হোক।'
আরও পড়ুনঃ কৃষ্ণনগরে মোদীর রোড শো, একপাশে শুভেন্দু, অন্যপাশে সুকান্ত
আর কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | At Krishnanagar, West Bengal, Prime Minister Narendra Modi says "Using the slogan of 'Maa, Maati, Manush', the TMC govt used the women of Bengal as a vote-bank. Today, Maa, Maati as well as Maanush, all are displeased by the TMC mode of governance. Women of Sandeshkhali… pic.twitter.com/rgwXSpVsLl
— ANI (@ANI) March 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 02, 2024 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

