Mamata Banerjee In Metiabruz: চোট নিয়ে অসুস্থ অবস্থাতেই মেটিয়াব্রুজে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল

Mamata Banerjee In Metiabruz: চোট নিয়ে অসুস্থ অবস্থাতেই মেটিয়াব্রুজে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল
Mamata Banerjee (Photo Credit: ANI/Twiitter)

মেটিয়াব্রুজে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপালে চোট নিয়ে, ব্যান্ডেজ বেঁধেই মেটিয়াব্রুজে (Metiabruz)পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে গার্ডেনরিচারে ওই এলাকায় কার্যত অসুস্থ অবস্থায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মেটিয়াব্রুজে ৫তলা বাড়ি ধ্বসে পড়ার খবর পেতেই সেখানে যান দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। সাংসদ পৌঁছনোর পর নিজের চোট নিয়ে অসুস্থ অবস্থাতেই মেটিয়াব্রুজে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং গোটা এলাকা ঘুরে দেখেন। এদিকে মেটিয়াব্রুজে বাড়ি ভেঙে ২ জনের মৃত্যুর খবর মেলে। ১৩ জন আহত হন বলে জানা যায়।

আরও পড়ুন: Metiabruz Building Collapsed: মেটিয়াব্রুজে বাড়ি ধসে মৃত ২, আহত ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দমকল মন্ত্রীর (দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).