Park Street Hotel Fire: মঙ্গলবার সাত সকালে পার্ক স্ট্রিটের হোটেলে আগুন, ধোঁয়ায় ধোঁয়া চারিদিক

পার্ক সেন্টারের উপরে একটি রেস্তোরাঁ এবং নাইট ক্লাব রয়েছে। সেই রেস্তোরাঁতেই আগুন লেগেছে বলে খবর।

Park Street Hotel Fire: মঙ্গলবার সাত সকালে পার্ক স্ট্রিটের হোটেলে আগুন, ধোঁয়ায় ধোঁয়া চারিদিক
Park Street Hotel Fire (Photo Credits: ANI)

মঙ্গলবার সকাল সকাল পার্ক স্ট্রিটে আগুন। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টার নামে একটি হোটেল রয়েছে। সেই হোটেলেই আগুন লেগেছে বলে খবর। অগ্নিকাণ্ডের খবর মিলতেই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। একে একে ন'টি দমকলের ইঞ্জিন পৌঁছয় সেখানে। জানা যাচ্ছে, পার্ক সেন্টারের উপরে একটি রেস্তোরাঁ এবং নাইট ক্লাব রয়েছে। সেই রেস্তোরাঁতেই আগুন লেগেছে বলে খবর। অগ্নিকাণ্ডের জেরে রেস্তোরাঁর উপরে অ্যাসবেস্টরের ছাদ পুড়ে গিয়েছে।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).