West Bengal: যৌনাঙ্গ দেখিয়ে মহিলা চিকিৎসককে কুপ্রস্তাব, রাজ্যের হাসপাতালে নিরাপত্তা কোথায়?

দিনের বেলা হাসপাতালে মহিলা চিকিৎসকের কক্ষে ঢুকে যৌনাঙ্গ দেখিয়ে অশ্লীল অগ্নভঙ্গি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।

West Bengal: যৌনাঙ্গ দেখিয়ে মহিলা চিকিৎসককে কুপ্রস্তাব, রাজ্যের হাসপাতালে নিরাপত্তা কোথায়?
Man Flashes His Private Parts to Woman Doctor (Photo Credits: X)

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ তখন রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতাল থেকে উঠে আসছে যৌন হেনস্থার অভিযোগ। দিন কয়েক আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। এবার বাংলার আরও এক হাসপাতালে ঘটল চিকিৎসককে যৌন হেনস্থার ঘটনা। যৌনাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। দিনের বেলা হাসপাতালে মহিলা চিকিৎসকের কক্ষে ঢুকে যৌনাঙ্গ দেখিয়ে অশ্লীল অগ্নভঙ্গি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। যুবকের কুকীর্তি ক্যামেরাবন্দি করেন ওই মহিলা চিকিৎসক। ক্ষুব্ধ চিকিৎসক যুবককে তাড়া করতেই সাইকেল ছুটিয়ে পালায় অভিযুক্ত।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).