Jagannath Temple Inauguration in Digha: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে চলছে মহাযজ্ঞ, সামিল মমতা, অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন

মন্দির উদ্বোধনের আগে আজ মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে অংশ নেওয়ার জন্যেই আগের দিন দিঘায় পৌঁছন মমতা।

Jagannath Temple Inauguration in Digha: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে চলছে মহাযজ্ঞ, সামিল মমতা, অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন
Mamata Banerjee takes part in Maha Yajna at Shri Jagannath Temple in Digha (Photo Credits: ANI)

বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। মন্দিরের দ্বারোদ্ঘাটনের সমারোহ রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবারই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে ঘুরে দেখেছেন নবনির্মিত মন্দিরচত্বর। কথা বলেছেন পুরোহিতদের সঙ্গে। মন্দির উদ্বোধনের আগে আজ মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে অংশ নেওয়ার জন্যেই আগের দিন দিঘায় পৌঁছন মমতা। পরিকল্পনা মতই পুরোহিত, সাধু সন্ন্যাসীদের সঙ্গে মঙ্গলের মহাযজ্ঞে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মহাযজ্ঞঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).