Mamata Banerjee on CAA: সিএএ-র বিরোধিতায় সোচ্চার মমতা, বিজ্ঞপ্তির সময় নিয়ে প্রশ্ন দিদির
সংসদে পাশ হওয়ার চার বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ চালু করল কেন্দ্র সরকার। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
সংসদে পাশ হওয়ার চার বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ (CAA) চালু করল কেন্দ্র সরকার। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। শুরু থেকেই সিএএ-র কট্টর বিরোধিতা করা আসা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন সোচ্চার হলেন।
মমতা বললেন, "ভোটের মুখে এখন কেন? যদি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতেই হত, তাহলে ৬ মাস আগে কেন করা হল না। দেশের কাছে যেটা খারাপ তার আমরা সব সময় বিরোধিতা করি। তৃণমূল সিএএ-র বিরুদ্ধে তুমুল বিরোধিতা করবে, এবং সোচ্চার হবে। জানি না কেন রামজানের ঠিক আগের দিন এই দিনটাকে এর জন্য বেছে নেওয়া হল। আমি সবার কাছে অনুরোধ করব সবাই শান্ত থাকুন এবং কোনওরকম গুজবে কান দেবেন না।
দেখুন খবরটি
West Bengal CM Mamata Banerjee says "You should have notified rules six months ago. If there are any good things, we always support and appreciate but if anything is done that is not good for the country, TMC will always raise its voice and oppose it. I know why today's date was… pic.twitter.com/KttcrdkT3U
— ANI (@ANI) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

