Loksabha Election 2024: কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের প্রচারে মিঠুন চক্রবর্তী, দেখুন
কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের (Amrita Roy) প্রচারে নামলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কৃষ্ণনগরে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রর বিপরীতে লড়াই করছেন বিজেপির অমৃতা রায়। এবার অমৃতা রায়ের হয়ে প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত লোকসভা নির্বাচন উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে বিজেপির যে পঞ্চম প্রার্থী তালিকা বের হয়, সেখানে প্রকাশ্যে আসে অমৃতা রায়ের নাম। ২০০৯ সাল কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বললেই চলে। এবার সেই কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্রের বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন রাজমাতা অমৃতা রায়। এবার মহুয়া মৈত্র না অমৃতা রায়, কার পাল্লা ভারী হবে লোকসভা নির্বাচনে, সেই হিসেব মিলবে আগামী ৪ জুন।
দেখুন অমৃতা রায়ের প্রচারে মিঠুন চক্রবর্তী...
কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী রানীমা শ্রীমতি অমৃতা রায়ের সমর্থনে নির্বাচনী রোড শো এবং জনসভায় উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। pic.twitter.com/8w8GRlN5KY
— BJP West Bengal (@BJP4Bengal) May 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2024 09:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

