Lok Sabha Elections 2024: অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, অভিষেকের বিরুদ্ধে লড়তে চলেছেন ববি
২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে লড়ে ৫ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
বাংলার ৪২টি আসনের মধ্যে একটি মাত্র প্রার্থীর নাম ঘোষণা করা বাকি ছিল বিজেপির। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কাকে বিজেপি প্রার্থী করবে সেই ঘোষণার অপেক্ষায় ছিল সকলে। শেষমেশ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার ১২'তম প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্র থেকে প্রার্থীর নাম ঘোষণা করল মোদীর দল। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে লড়ে ৫ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
#Breaking: #BJP declares candidate from Diamond Harbour constituency - Abhijit Das (Bobby)#LokSabaElections2024 pic.twitter.com/NlNLFTIOzw
— Pooja Mehta (@pooja_news) April 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

