Lok Sabha Election Results 2024: কালিঘাটে সবুজ ঝড়! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, দেখুন ভিডিয়ো

বিজেপি ১১ টি আসনে। আর তাই আনন্দ বাঁধ মানছে না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। কালিঘাটের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে বিজয় উল্লাসে মেতেছেন তাঁরা।

Lok Sabha Election Results 2024: কালিঘাটে সবুজ ঝড়! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, দেখুন ভিডিয়ো

কলকাতাঃ গণনার চার ঘণ্টা শেষ। মোটামোটি স্পষ্ট হাওয়া। বাংলায় বড় মার্জিনে এগিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বাংলার ৪২ আসনের ৩০ টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি (BJP) ১১ টি আসনে। আর তাই আনন্দ বাঁধ মানছে না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। কালিঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজয় উল্লাসে মেতেছেন তাঁরা। উড়ছে সবুজ আবির। ঢাক-ঢোল বাজিয়ে চলছে উদযাপন। উঠছে 'জয় বাংলা' স্লোগান। শুধু কালিঘাটেই নয়, বাংলার বিভিন্ন জায়গাতে এই একই ছবি ধরা পড়েছে।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).