Lok Sabha Election 2024: ফের ভোট বঙ্গে! বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে চলছে পুনর্নির্বাচন (দেখুন ভিডিও)
শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফায় শেষ ভোটগ্রহণ ছিল। রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের তরফে। স্ক্রুটিনির সময়ই বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামীকাল (৪ জুন) ভোটগণনা, তার আগে আজ সকালে পুনরায় ভোটগ্রহণ বঙ্গে।বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বগাছি সর্দার পাড়া এলাকার ৬১ নম্বর বুথে আজ পুনঃনির্বাচন হচ্ছে।সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে পুনর্নির্বাচন। (West Bengal Loksabha Elections 2024)।শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফায় শেষ ভোটগ্রহণ ছিল। রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের তরফে। স্ক্রুটিনির সময়ই বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল থেকেই নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রের চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। দেখুন সেই ছবি-
#WATCH | West Bengal: Re-election being held in booth number 61 of Kadambagachi Sardar Para area of Barasat Lok Sabha Constituency, Deganga Assembly constituency today.
Heavy security deployed around the polling booth. pic.twitter.com/rRZHawpd5f
— ANI (@ANI) June 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

