Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে যে সাত জেলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানুন তালিকা

রাজ্যের সব জায়গায় নয়, সাতটি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে বলল কলকাতা হাইকোর্ট

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে যে সাত জেলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানুন তালিকা
Central Force. (Photo: PTI)

রাজ্যের সব জায়গায় নয়, সাতটি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে বলল কলকাতা হাইকোর্ট। স্পর্শকাতর সাতটি জেলার তালিকায় আছে উত্তপ্ত মুর্শিদাবাদ, অনুব্রত মণ্ডলের বীরভূম, শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণা। উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে থাকছে পঞ্চায়েত ভোটে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

তবে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্ট মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে রাজ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের যে সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগের কথা বলল আদালত:

১) উত্তর ২৪ পরগণা, ২) দক্ষিণ ২৪ পরগণা, ৩) বীরভূম, ৪) মুর্শিদাবাদ, ৫) পূর্ব মেদিনীপুর, ৬) হুগলি, ৭) জলপাইগুড়ি।

কেন্দ্রীয় বাহিনী থাকছে না যেখানে-

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম (জঙ্গলমহল), দুই বর্ধমান, আসানাসোল-দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, জলপাইগুড়ি ছাড়া উত্তরবঙ্গ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).