RG Kar Rape & Murder Case: আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় পুনর্তদন্তের দাবি নির্যাতিতার মা-বাবার
সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা-মা মামালাটির নতুন করে পুনর্তদন্তের দাবি জানিয়েছেন।
কলকাতা: আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় (RG Kar Rape & Murder Case) নির্যাতিতার মা-বাবা সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আজ সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য তোলা হয়, সেখানে নির্যাতিতার বাবা-মা মামলাটির নতুনকরে বা পুনর্তদন্তের দাবি জানিয়েছেন।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল বাংলার মানুষ। মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিবিআই এবং রাজ্য সরকার পৃথক ভাবে মামলা করে সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছে। কিন্তু সঞ্জয় ঘটনার বিষয়ে মুখ খোলেনি। আরজি কর কাণ্ডের রহস্যের জট যেন থেকেই যাচ্ছে। নির্যাতিতার পরিবার এই তদন্তে সন্তুষ্ট নয়, তাঁরা সব সত্যি জানতে জানতে চান, ঠিক কি কারণে তাঁদের কন্যার সঙ্গে এমন নৃশংস ঘটনা ঘটল তা জানতে চান তাঁরা। আজ সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন প্রত্যাহার করে পুনর্তদন্তের দাবি জানালেন নির্যাতিতার মা-বাবা।
আরজি কর ধর্ষণ ও হত্যা কাণ্ডে পুনর্তদন্তের দাবি
Kolkata's RG Kar rape and murder case: Plea filed before Supreme Court withdrawn by victims' parents. The case was taken up today for hearing in which the victims' parents are seeking a fresh/reinvestigation in the case. pic.twitter.com/AE3evoudOr
— ANI (@ANI) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

