RG Kar Hospital Incident: পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে মহানগরের রাস্তায় জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ
আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। এমনকী পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছিল।
আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। এমনকী পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে যখন এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়, তখন পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার একাধিক অভিযোগ উঠে আসে। সবমিলিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধেই সকলে আঙুল তুলছিল। এবার আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তাঁর বিরুদ্ধেই পদত্যাগের দাবি তোলেন। রবিবার এই দাবিতে কলকাতার রাজপথে মিছিলে নামেন অসংখ্য জুনিয়র ডাক্তার। লালবাজারের উদ্দেশ্যে হওয়া এই মিছিল ঠেকাতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সেন্ট্রাল, লালবাজার এলাকা।
#WATCH | Kolkata, West Bengal: Junior doctors hold protest demanding the immediate resignation of Kolkata Police Commissioner Vineet Goyal over RG Kar Medical College and Hospital rape-murder. pic.twitter.com/YZXat5uToU
— ANI (@ANI) September 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 02, 2024 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

