Jadavpur Student Death Case: 'মমতা সবই জানেন, সিপিএম এবং 'আলট্রা সিপিএম' টিএমসির সঙ্গে রয়েছে', দাবি বিজেপির অগ্নিমিত্রার

Jadavpur Student Death Case: 'মমতা সবই জানেন, সিপিএম এবং 'আলট্রা সিপিএম' টিএমসির সঙ্গে রয়েছে', দাবি বিজেপির অগ্নিমিত্রার
Agnimitra Paul (Photo Credit: ANI/Twitter)

যাদবপুরে ছাত্র মত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ করলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানেন কারণ সিপিএম এবং 'আলট্রা সিপিএম' তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সুবিধা নিতে চান বলেও কটাক্ষ করেন বিজেপি নেত্রী। সম্প্রতি যাদবপুরের মেন হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। যে ঘটনায় একের পর এক গ্রেফতারি চলছে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).