India General Elections 2024 Results: 'জিতব, সন্দেশখালির ভবিষ্যত উজ্জ্বল', বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র
ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ছবি সামনে আসতে শুরু করেছে। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হতেই আত্মবিশ্বাসী সুর শোনা যায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের (Rekha Patra ) গলায়। বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী বলেন, আমি জিতব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জয়লাভ করবে। সন্দেশখালির ভবিষ্যত উজ্জ্বল বলে ভোটের ফল ঘোষণার দিন জোর গলায় মন্তব্য করেন বিজেপির রেখা পাত্র। বিজেপি পার্থী আরও বলেন, সকাল থেকে ভোগ গণনাকেন্দ্রের চারপাশ শান্ত। কেন্দ্রীয় বাহিনীর এখানে পাহারায় রয়েছে। স্থানীয় মানুষও রয়েছেন শান্তিপূর্ণভাবে। বসিরহাটে পদ্ম ফুল ফুটবে বলে আশা প্রকাশ করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পাশাপাশি বসিরহাট কেন্দ্রে তিনি জিতলে প্রধানমন্ত্রী মোদী এখানে আসবেন বলেও আশা শোনা যায় বিজেপি প্রার্থীর সুরে। শেষ খবর অনুযায়ী, বিজেপির রেখা পাত্র এগিয়ে রয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে।
আরও পড়ুন: India General Elections 2024 Results: প্রাথমিকভাবে মান্ডিতে ১২৯৪ ভোটে এগিয়ে কঙ্গনা রানাউত
শুনুন কী বললেন রেখা পাত্র...
#WATCH | North 24 Parganas, West Bengal: BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra says, "I am going to win. BJP is going to win and PM Modi will come to Basirhat. The future of Sandeshkhali is bright. BJP is leading in all seats. The environment has been peaceful here… pic.twitter.com/s1OKXgiizc
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

