India-Bangladesh "Souhardyo Yatra": পেট্রাপোলে নতুন পার্কিং ও ভারত বাংলাদেশ "সৌহার্দ্য যাত্রা"য় নতুন বাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
আজ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল LPI (ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া)-এর নবনির্মিত আধুনিক পার্কিং এলাকা উদ্বোধন করেন। এর ফলে পেট্রাপোল স্থলবন্দরে আগত পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য আরও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার সুযোগ তৈরি হল।
এছাড়াও, তিনি কলকাতা-ঢাকা ভারত বাংলাদেশ "সৌহার্দ্য যাত্রা" একটি নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা দুই দেশের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু ঠাকুর।
আজ বনগাঁ @LPAI_Official এর আয়োজনে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।
আজকের দিন দীর্ঘ পরাধীনতার গ্লানি থেকে মুক্তিকে স্বরণ করায়, আজকের দিন প্রতিটি ভারতবাসীর স্বরাজ প্রতিষ্ঠাকে ধারণ করায়।
1/2 pic.twitter.com/OzmLZQQAkd
— Shantanu Thakur (@Shantanu_bjp) August 15, 2025
এই অনুষ্ঠানে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক, বিএসএফ ও অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, নতুন পার্কিং এলাকা ও বাস পরিষেবা চালু হওয়ায় পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ ও দ্রুত হবে, যা ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
আজ বনগাঁ পেট্রাপোল বর্ডারের নতুন টার্মিনাল ভবনের পার্শ্ববর্তী একটি নতুন পার্কিং এরিয়ার শুভ উদ্বোধন করা হল।
@LPAI_Official পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে যাত্রীদের পরিষেবা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। pic.twitter.com/HY3skNSX9U
— Shantanu Thakur (@Shantanu_bjp) August 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

