Hindu Jagran Manch Protest: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে পথে হিন্দু জাগরণ মঞ্চ
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করেছে সনাতনী হিন্দুরা। হিন্দু বাঁচাও স্লোগান দিয়ে নদিয়া থেকে হাবড়া প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের ঝড় তুলেছে হিন্দু জাগরণ মঞ্চ।
শেখ হাসিনা (Sheikh Hasina) প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। সরকার গঠনের পর থেকেই দেশজুড়ে আন্দোলনকারীদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে শান্ত হওয়ার পরিবর্তে বাংলাদশের দিকে দিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হতে দেখা যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এবার গর্জে উঠল হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch)। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করেছে সনাতনী হিন্দুরা। হিন্দু বাঁচাও স্লোগান দিয়ে নদিয়া থেকে হাবড়া প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের ঝড় তুলেছে হিন্দু জাগরণ মঞ্চ।
#WATCH | West Bengal: Members of the Hindu Jagran Manch stage a protest against the atrocities on Hindus in Bangladesh. pic.twitter.com/McMW9mv0e8
— ANI (@ANI) August 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 3144 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

