Kolkata Falpatti Machhua Bazar Fire: মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত ১

খাস কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত রাত সাড়ে ৮টা নাগাদ মেছুয়া বাজার ফলপট্টির কাছে এক হোটেলে ভয়াবহ আগুন লাগে।

Kolkata Falpatti Machhua Bazar Fire: মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত ১
Fire Erupts in Hotel Near Falpatti Machhua. (Photo Credits:X)

Machhua Bazar Fire: খাস কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত রাত সাড়ে ৮টা নাগাদ মেছুয়া বাজার ফলপট্টির কাছে এক হোটেলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মেছুয়া বাজারে স্থানীয় একটি ৬ তলা হোটেলে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হোটেলটির তিনতলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর মিলেছে। আগুনের ভয়ে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মারা যান। সংবাদমাধ্যমে প্রকাশ, মৃতের নাম ৪০ বছরের মনোজ পাসওয়ান ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন। আগুন লাগা হোটেলটিতে বেশ কয়েকজন অতিথি ছিলেন। ভয়াবহ আগুনের আতঙ্কে হোটেলের কার্নিশে নেমে পড়েন অনেকেই।

দেখুন মেছুয়া বাজারে অগ্নিকাণ্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).