Mahua Moitra: 'তাঁরা যত আমার পিছনে পড়ছে আমার ভোট তত বাড়ছে', কৃষ্ণনগর নিয়ে আত্মবিশ্বাসী মহুয়া

সংসদে প্রশ্ন ঘুষ কাণ্ডের পর থেকে ইডি লাগাতার সমন জারি করেছে মহুয়ার বিরুদ্ধে। এমনকি তাঁর বাড়ি, অফিসে হানাও দিয়েছে তদন্তকারী দল।

Mahua Moitra: 'তাঁরা যত আমার পিছনে পড়ছে আমার ভোট তত বাড়ছে', কৃষ্ণনগর নিয়ে আত্মবিশ্বাসী মহুয়া
Mahua Moitra (Photo Credits: ANI)

রবিবার কৃষ্ণনগর (Krishnanagar) থেকে ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে মমতার সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তাঁর সাংসদ পদ খারিজ করেছ এথিক্স কমিটি। তারপরেও সাহসী মহুয়ার উপরেই ভরসা রেখেছে দল। সংসদে প্রশ্ন ঘুষ কাণ্ডের পর থেকে ইডি লাগাতার সমন জারি করেছে মহুয়ার বিরুদ্ধে। এমনকি তাঁর বাড়ি, অফিসে হানাও দিয়েছে তদন্তকারী দল। এ প্রসঙ্গে এদিন আত্মবিশ্বাসের সঙ্গে তৃণমূল প্রার্থী বললেন, 'দেশবাসী সব দেখছে, কৃষ্ণনগরের লোক সব দেখছে। তাঁরা যত আমার পিছনে পড়ছে আমার ভোট তত বাড়ছে'।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).