Egra Bomb Blast: এগরায় ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হল সাতজনের, আহত প্রায় ২০-২৫ জন(দেখুন টুইট)

ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে৷ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল৷ ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷

Egra Bomb Blast: এগরায় ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হল সাতজনের, আহত প্রায় ২০-২৫ জন(দেখুন টুইট)
Egra Bomb Blast Photo Credit: Twitter@ians_india

পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে আজ৷ আহত হয়েছেন আরও  সাত জন৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়িটি উড়ে যায়৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে৷ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল৷ ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 16, 2023 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).