ED Raid: সাতসকালেই পার্থ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে ইডির তল্লাশি
সাতসকালেই ইডির (Enforcement Directorate) হানা কলকাতায়। শহরের বিভিন্ন এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Corruption Case) মামলার জন্য তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, নিউটাউন, রাজারহাট, নাগেরবাজারের মিডল ম্যান প্রসন্ন রায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সবমিলিয়ে মোট ৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে পাথরঘাটায় এক প্যারা টিচার, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তাঁর বাড়িতে তল্লাশি চলছে, অন্যদিকে রাজারহাটেও পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। এদিকে নাগেরবাজারে ডায়মন্ড সিটি নর্থে প্রসন্ন রায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা।
#WATCH | West Bengal: ED conducts raids at multiple locations in connection with teacher recruitment corruption case.
(Visuals from New Town, Kolkata) pic.twitter.com/yPr6a4c70s
— ANI (@ANI) March 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

