Eastern Railway: অস্থায়ীভাবে তিনটি উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেনের প্রতিটিতে দুটি করে কোচ যুক্ত করল পূর্ব রেলওয়ে

Eastern Railway: অস্থায়ীভাবে তিনটি উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেনের প্রতিটিতে দুটি করে কোচ যুক্ত করল পূর্ব রেলওয়ে
Mumbai Local Train (Photo Credit: Wikipedia)

টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গ গামী তিনটি এক্সপ্রেস ট্রেনে অস্থায়ী ভাবে দুটি করে কোচ যোগ করছে। 13147 শিয়ালদা- বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 13189 শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস-এ  আজ থেকেই এই অতিরিক্ত কোচ যোগ করা হচ্ছে। বিপরীত অভিমুখে সংশ্লিষ্ট এক্সপ্রেস ট্রেন গুলিতে আগামী কাল থেকে কার্যকর হচ্ছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচের পরিবর্তে দুটি স্লিপার ক্লাস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে একটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচের পরিবর্তে একটি স্লিপার ক্লাস কোচ, এবং শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেসের দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচের পরিবর্তে একটি স্লিপার ক্লাস ও একটি AC 3 Tier কোচ যোগ করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2748 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).