Durga Puja Carnival 2024:কলকাতা দুর্গা পুজো কার্নিভালের জন্য আজ রাতে বিশেষ মেট্রো পরিষেবা,জানালেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক
দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষ্যে রাজ্যের পরিবহন দপ্তরের অনুরোধে মেট্রো রেল আগামীকাল অতিরিক্ত পরিষেবা দেবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়েছেন।
দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষ্যে রাজ্যের পরিবহন দপ্তরের অনুরোধে মেট্রো রেল আগামীকাল অতিরিক্ত পরিষেবা দেবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়েছেন।আজ, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষ অভিমুখে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ১০টা ৪০ মিনিটে। পুজো কার্নিভ্যাল ঘিরে প্রস্তুতি জোর কদমে রেড রোডে। আজ (১৫ অক্টোবর,মঙ্গলবার) বিকাল ৪টে থেকে শুরু হবে কার্নিভ্যাল। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভ্যালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।
পুজো কার্নিভালের জন্য আগামীকাল ১৫.১০.২৪ তারিখ রাতে ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা pic.twitter.com/DoUiWKXjfm
— Metro Railway Kolkata (@metrorailwaykol) October 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

