Durga Puja 2024: পুজোয় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ,১১৯২ টি পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা

Durga Puja 2024: পুজোয় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ,১১৯২ টি পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা
WBSEDCL

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে এবারের দুর্গাপুজোয় গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (West Bengal State Electricity Distribution Company Limited) এখনো পর্যন্ত ১১৯২ টি পুজো কমিটিকে জরিমানা করেছে।WBSEDCL এর তরফে এখনও অবধি জরিমানা করা হয়েছে ১৮ লক্ষ ৩৩ হাজার টাকা। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এর তরফে জানানো হয় বিভিন্ন কার্যালয় থেকে রাজ্য জুড়ে ৮০৬৭ টি পুজো প্যান্ডেল এর বিদ্যুৎ সংযোগের বিষয় খতিয়ে দেখে এই জরিমানা করা হয়েছে।  পুজোর এখনও বাকি দুদিন, তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে রাজ্য জুড়ে ১৮৮৩টি এলটি মোবাইল ভ্যান (LT Mobile Van) এবং ১৫০১ টি এইচটি মোবাইল ভ্যান (HT Mobile Van) ২৪ ঘণ্টার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা(WBSEDCL)।

 

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).