Army Bus Accident In Ladakh: লাদাখে নদীতে বাস পড়ে মৃত্যু ৭ সেনার, শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রী মমতার

Army Bus Accident In Ladakh: লাদাখে নদীতে বাস পড়ে মৃত্যু ৭ সেনার, শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রী মমতার
Chief Minister Mamata Banerjee (Photo Credits: Twitter)

লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের (Turtuk Sector) নুবরায় ভয়াবহ দুর্ঘটনা, নদীতে সেনাবাহিনীর বাস পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৭ জওয়ানের, গুরুতর আহত ১৯ জন। তাঁদের হরিয়ানায় পাঁচকুলা কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, "আজ বিকেলে লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা, সকলের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।"

মমতার টুইট:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2022 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).