Cyclone Dana: ডানার তাণ্ডব থেকে রক্ষা করতে দিঘা মোহনায় বেঁধে রাখা হচ্ছে মাছ ধরার নৌকা, দেখুন

Cyclone Dana: ডানার তাণ্ডব থেকে রক্ষা করতে দিঘা মোহনায় বেঁধে রাখা হচ্ছে মাছ ধরার নৌকা, দেখুন
Digha Mohona (Photo Credit: ANI/X)

স্থলভাগের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে মাছ ধরার নৌকাগুলিকে বেঁধে রাখা হচ্ছে। ডানার প্রভাবে দিঘায় (Digha) ২-৩ মিটারের ঢেউ উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ফলে দিঘা মোহনায় মাছ ধরার নৌকাগুলিকে বেঁধে রাখা হচ্ছে। ঘূর্ণিঝড় এলে নৌকাগুলির যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, তার জন্যই মোহনায় নিরাপদ জায়গায় সেগুলিকে বেঁধে রাখা হচ্ছে। প্রসঙ্গত ডানা স্থলভাগে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গের (West Bengal) পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Cyclone Dana: ডানার প্রভাবে হতে পারে ক্ষতি? জগন্নাথ মন্দির রক্ষায় জরুরি পদক্ষেপ

দেখুন দিঘা মোহনায় নৌকাগুলিকে কীভাবে বেঁধে রাখা হচ্ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).