Mamata Banerjee Painted the Eyes of Maa Durga Idol: চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদান করে মহালয়ায় উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতার

মহালয়ায় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মহালয়ায় দেবীপক্ষে চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা। গতকাল, শনিবার লেকটাউনের শ্রীভূমি ক্লাবের উদ্বোধন সারেন মমতা। চেতলা অগ্রণী দুর্গাপুজো ২০২৫ সূচনায় মানুষের ঢল।

Mamata Banerjee Painted the Eyes of Maa Durga Idol: চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদান করে মহালয়ায় উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতার
CM Mamata Banerjee painted the eyes of Maa Durga idol at Chetla Agrani Durga Puja Pandal. (Photo Credits:TMC@X)

Mamata Banerjee Painted the Eyes of Maa Durga Idol:মহালয়ায় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর (Chetla Agrani Durga Puja 2025) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। মহালয়ায় দেবীপক্ষে চেতলা অগ্রণীতে দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা। গতকাল, শনিবার লেকটাউনের শ্রীভূমি ক্লাবের উদ্বোধন সারেন মমতা। চেতলা অগ্রণী দুর্গাপুজো ২০২৫ সূচনায় মানুষের ঢল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কঠোর ব্যবস্থা ছিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাড়ার 'চেতলা অগ্রণী'তে ৩৩তম বর্ষের পুজোয় এবারের থিম 'অমৃত কুম্ভের সন্ধানে। চেতলায় এক কোটি রুদ্রাক্ষে গড়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ।

আগামী ২৪ সেপ্টেম্বর, তৃতীয়া থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে চেতলা অগ্রণী সংঘের পুজো মণ্ডপ। চেতলা অগ্রণীর বিপুল সংখ্যক রুদ্রাক্ষ এসেছে নেপাল, ভূটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে। শিল্পী সুব্রত বন্দোপাধ্যায়ের পরিকল্পনায় হয়েছে থিম। পুজো উদ্বোধন করে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 09:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).