Tokyo Paralympics 2020: টোকিয়ো প্যারালিম্পিক্সে শুটিংয়ে সোনাজয়ী অবনী লেখারাকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের
শুটিংয়ে অবনী শুধু যে পদক জিতেছেন তাই নয়, জিতেছেন নজির সৃষ্টি করে। প্যারালিম্পিক্সের সর্বকালীন রেকর্ডে গড়ে ২৪৯.৬ স্কোর করে ১৯ বছর বয়সী শুটার সোনা জেতেন। এই ইভেন্টে রুপো জিতেছেন চিনের কুইপিং ঝাং। ব্রোঞ্জ পদক জিতেছেন ইউক্রেনের ইরিয়ানা স্কেটনিক।
টোকিয়ো প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) শুটিংয়ে সোনা জিতছেন অবনী লেখারা (Avani Lekhara)। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছেন ১৯ বছরের অবনী। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিংয়ে স্বর্ণপদক জেতার জন্য অবনী লেখারাকে অভিনন্দন। ভারতীয় খেলাধুলায় এটি একটি যুগান্তকারী মুহূর্ত! তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"
Congratulations @AvaniLekhara on winning the gold medal in Women's 10m Air Rifle Standing at #TokyoParalympics.
This is a landmark moment in Indian sports! Wishing you a very bright future ahead. Keep shining.
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2021 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

