Bomb Threat at Indian Museum: বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে জাদুঘর, সাত সকালে হুমকি ইমেল কলকাতা পুলিশকে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে গোটা মিউজিয়াম। শুক্রবার সকালে জাদুঘরে বোমা হামলার হুমকি দিয়ে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল আসে।
Bomb Threat at Indian Museum: ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক। বোমা রাখা আছে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে গোটা মিউজিয়াম (Indian Museum)। শুক্রবার সকালে জাদুঘরে বোমা হামলার হুমকি দিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে একটি ইমেল আসে। 'টেরোরিজারস ১১১' নামক একটি সংগঠন থেকে ওই হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে খবর। ইমেলে নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করেছে তাঁরা। ভোর বেলা এই হুমকি ইমেল পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। মিউজিয়াম চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে আগামী কয়েক ঘণ্টা জাদুঘর বন্ধ থাকার নোটিস জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।
জাদুঘরে বোমাতঙ্ক...
VIDEO | Police and dog squad carry out search and sanitisation operation at the Indian Museum in #Kolkata after a bomb scare. More details are awaited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/ZAkLrIsk1X
— Press Trust of India (@PTI_News) January 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

