Bengal Weather Update: তাপমাত্রা সামান্য নামলেও বাংলায় এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই, আবহাওয়ার পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের মধ্যে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।

Bengal Weather Update: তাপমাত্রা সামান্য নামলেও বাংলায় এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই, আবহাওয়ার পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর
Winter (Photo Credits: PTI)

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ফের ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার প্রভাবে বুধবার, বড়দিনের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।আপাতত তিন-চারদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আজ হাল্কা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের মধ্যে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশী।কলকাতায় আপাতত তিন-চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। ২৭ ডিসেম্বরের পর পারদ সামান্য নামলেও এই বছর আর জাঁকিয়ে শীত নেই কলকাতায়। রাতের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৭.৩ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা সামান্য বেড়ে ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩২ থেকে ৯৩ শতাংশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).