Bengal CM Mamata Bandopadhyay: ১৪ বছরের বেশি সময় ধরে কারাবাস করা আরও ৪৫ জন আসামিকে রাজ্য সরকার মুক্তি দিচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১৪ বছরের বেশি সময় ধরে কারাবাস করা আরও ৪৫ জন আসামিকে রাজ্য সরকার মুক্তি দিচ্ছে। শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনি পথে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে তিনি মুক্তিপ্রাপ্ত বন্দিদের ও তাঁদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তাঁর আশা, মুক্তিপ্রাপ্ত বন্দিরা নতুন জীবনে সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের…
— (@MamataOfficial) September 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

