Gold Smuggling: নদিয়ার সীমান্ত এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণের টাকা! গ্রেফতার ৭
সীমান্ত এলাকা সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ওই চোরাচালানকারী। ৬ কোটি টাকার সোনার মধ্যে ছিল ১৬টি সোনার বাট ও ৯.৫৭২ কেজি সোনার বিস্কুট।
বিএসএফ এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে নদিয়ার ১১ নম্বর রাজ্য সড়কের কাছে সীমানগর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ৬.৮৬ কোটি টাকার সোনার বিস্কুট ও সোনার বাট। এছাড়াও উদ্ধার হয়েছে ১১,৫৮,৫০০ কোটি টাকা ও একটি গাড়ি। সূত্র মারফত জানা যাচ্ছে, অভিযুক্ত ৭ জনই ভারতীয় বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও এই চক্রের আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই তল্লাশি অভিযানের পর সীমান্ত এলাকায় স্বাভাবিকভাবেই কড়া নজরদারি চালানো হচ্ছে।
In a joint operation with the Directorate of Revenue Intelligence (DRI), Kolkata, the BSF has arrested 7 smugglers in four consecutive search operations near the Indo-Bagladesh border at Seemanagar on State Highway Number 11 in West Bengal's Nadia district. A total of 16 gold… pic.twitter.com/vblNrdVuwT
— ANI (@ANI) July 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

