21 July Rally: বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মমতার বাড়িতে অখিলেশ, মুখ্যমন্ত্রীর সঙ্গেই যাবেন একুশে জুলাইয়ের সমাবেশে

বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন সমাজবাদী পার্টি প্রধান। 'ভাই' অখিলেশকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো।

21 July Rally: বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মমতার বাড়িতে অখিলেশ, মুখ্যমন্ত্রীর সঙ্গেই যাবেন একুশে জুলাইয়ের সমাবেশে
Mamata Banerjee Welcomes Akhilesh Yadav (Photo Credits: X)

তৃণমূলের শহীদ দিবস সমাবেশ উপলক্ষ্যে কলকাতায় হাজির সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বেলা ১২টার কিছু আগে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এসপি নেতা। অখিলেশকে স্বাগত জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে আসেন সমাজবাদী পার্টি প্রধান। 'ভাই' অখিলেশকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো। কালীঘাট থেকে একসঙ্গে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা-অখিলেশ।

কলকাতা বিমানবন্দরে অখিলেশ... 

মমতার বাড়িতে অখিলেশ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 21, 2024 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).