100 Days Job Card Corruption: রাজ্যে একশো দিনের কাজে জবকার্ড দুর্নীতি, তদন্তের সাপেক্ষে তিন সদস্যের কমিটি গঠন কলকাতা হাইকোর্টের

100 Days Job Card Corruption: রাজ্যে একশো দিনের কাজে জবকার্ড দুর্নীতি, তদন্তের সাপেক্ষে তিন সদস্যের কমিটি গঠন কলকাতা হাইকোর্টের
ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

রাজ্যে একশো দিনের কাজে জবকার্ড দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট তিন সদস্যের কমিটি গঠন করেছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কমিটিতে থাকবেন কেন্দ্র , রাজ্য , সিএজি এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি। যত দ্রুত সম্ভব তাদের নাম জানানোর জন্য কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে বেঞ্চ।কমিটি আদালতে রিপোর্ট পেশ করবে। ভুয়ো জবকার্ডের জন্য প্রকৃত প্রাপকরা একশো দিনের কাজ পাচ্ছেন না এই অভিযোগে ক্ষেত মজুর সংগঠন হাইকোর্টে মামলা দায়ের করে। পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতবার।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).