Fire breaks out at Malda Zilla Parishad Building: মালদা জেলা পরিষদ ভবনে হঠাৎ আগুন,দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে; জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ
সাতসকালে । মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ভবনের চার তলায় আগুন ও ধোঁয়া দেখতে পান আশপাশের লোকজন। গলগল করে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির দমকল কর্মীরা। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছে না কর্তৃপক্ষ। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
মালদা জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা অন্যদিকে রয়েছে মালদা জেলা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মালদায় জেলা পরিষদের অফিসে আগুন
Malda, West Bengal: মালদা জেলা পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভষ্মিভূত অনেক নথি! pic.twitter.com/kPGzEJbOl7
— Dipankar Kumar Das (@titu_dipankar) July 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 22, 2025 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

