দিল্লিতে কৃষকদের ওপর টিয়ার গ্য়াসের সেল, মোদী সরকারকে আক্রমণ মমতা

কৃষকরা আমাদের অন্নদাতা। ওদের জন্যই আমরা সবাই বেঁচে আছি। অথচ কৃষকদের ওপর নিষ্ঠুর আক্রমণ করছে মোদী সরকার।

দিল্লিতে কৃষকদের ওপর টিয়ার গ্য়াসের সেল, মোদী সরকারকে আক্রমণ মমতা
Farmer Protest (Photo Credits: ANI)

"কৃষকরা আমাদের অন্নদাতা। ওদের জন্যই আমরা সবাই বেঁচে আছি। অথচ কৃষকদের ওপর নিষ্ঠুর আক্রমণ করছে মোদী সরকার।" সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে চলা ব্যাপক অশান্তি কাণ্ডে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ইস্যুতে এক্স প্ল্যাটফর্মে মমতা লিখলেন, " কৃষকরা তাদের ন্যুনতম দাবিতে আন্দোলন করলে তাদের ওপর টিয়ার গ্যাসের সেল ছুড়ছে সরকার, এভাবে কী দেশ উন্নতির পথে এগোতে পারবে? আমি কৃষকদের ওপর বিজেপির এই আক্রমণের তীব্র নিন্দা করি। কৃষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। পিআর স্ট্যান্ট (জনসংযোগ প্রচার ছাড়া এরা 'বিকশিত ভারত'-এর জন্য কিছুই করেনি। বিজেপি তাদের ইগো, ক্ষমতা থাকার মোহ ছেড়ে কৃষকদের দাবি বলপ্রয়োগ করে বন্ধ না করে তাদের কথা শোনা উচিত।"

দেখুন মমতার টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).