Cyberattack On Microsoft: সাইবার হানা মাইক্রোসফটে!

সাইবার হানা থেকে বাঁচল না টেক জায়েন্ট মাইক্রোসফট-ও। জুনের শুরুতে সাইবার হানার ফল তাদের বেশ কিছু প্রোডাক্টের পরিষেবা ব্যাহত হয়েছিল বলে স্বীকার করল মাইক্রোসফট।

Cyberattack On Microsoft: সাইবার হানা মাইক্রোসফটে!
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Microsoft Says early June Service outages were cyber attacks: চলতি মাসের গোড়ায় টিমস, অনলাইন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সহ মাইক্রোসফটের বেশ কিছু প্রোডাক্টের পরিষেবা ব্যাহত হয়েছিল। কিছুতেই টিমস সহ মাইক্রোসফটের কিছু পরিষেবা ব্যবহার করতে পারছিলেন না ইউজাররা। মাইক্রোসফট নিশ্চিত করল, সেটা আসলে সাইবার হানার কারণে হয়েছিল।

সাইবার হানা থেকে বাঁচল না টেক জায়েন্ট মাইক্রোসফট-ও। জুনের শুরুতে সাইবার হানার ফল তাদের বেশ কিছু প্রোডাক্টের পরিষেবা ব্যাহত হয়েছিল বলে স্বীকার করল মাইক্রোসফট। তবে এই সাইবার হানায় তাদের কোনও ইউজারের তথ্য ফাঁস হয়নি বলে দাবি মাইক্রোসফটের। হ্যাকাররা যদি মাইক্রোসফটের পুরো সিস্টেম হ্যাক করতে সফল হত তাহলে দুনিয়ার বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেত।

আগামী দিনে যাতে এমনটা না হয় তা নিশ্চিত করতে যাবতীয় চেষ্টা করা হবে বলে মাইক্রোসফটের এক ব্লগ পোস্ট বলা হয়েছে। আরও পড়ুন-কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চাকরি খোয়াতে পারেন ৩০ কোটি মানুষ! 

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).