JioCinema- NBC Universal Media Deal: এইচবিও-র পর এবার এনবিসি ইউনিভার্সালের সঙ্গে চুক্তি সারল জিও সিনেমা, আম্বানিদের অ্যাপ এখন কনটেন্টে ঠাসা
ক্রমশ নিজেদের কনটেন্ট লাইব্রেরি আরও মজবুত করছে জিও সিনেমা অ্য়াপ (Jio Cinema App)। ক্রিকেট সহ খেলার সরাসরি সম্প্রচার, বলিউড সিনেমার পর আন্তর্জাতিক সিরিজ সিনেমার লাইব্রেরি দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে জিও।
ক্রমশ নিজেদের কনটেন্ট লাইব্রেরি আরও মজবুত করছে জিও সিনেমা অ্য়াপ (Jio Cinema App)। ক্রিকেট সহ খেলার সরাসরি সম্প্রচার, বলিউড সিনেমার পর আন্তর্জাতিক সিরিজ সিনেমার লাইব্রেরি দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে জিও। আইপিএলের ডিজিটাল সত্ত্ব কিনে, তা বিনামূল্যে দেখিয়ে রেকর্ড সাবস্ক্রাইবার পাচ্ছে জিও সিনেমা। সম্প্রতি এইচবিও-র সঙ্গে গাঁটছড়া বাধার পর এবার আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার সঙ্গে চুক্তি সারল জিও।
ফলে এবার থেকে জিও প্রাইম সাবস্ক্রাইবাররা এইচবিও-র পর দুনিয়া জুড়ে জনপ্রিয় এনবি ইউনিভার্সালের সিনেমা, সিরিজ সহ যাবতীয় কনটেন্ট দেখতে পারবেন। ফলে ভারতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়োর কাজটা বেশ কঠিন করে তুলল আম্বানিদের অ্যাপ।
দেখুন টুইট
#JioCinema signs multi-year content contract with NBC Universal Media. The deal will give JioCinema's premium subscribers access to popular Hollywood shows
Here's more #NBCUniversalMedia #Reliance pic.twitter.com/NUFnVAiH1q
— CNBC-TV18 (@CNBCTV18Live) May 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 29, 2023 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

