Digi Yatra In Kolkata Airport: মুখ দেখালেই মিলবে ছাড়! বিমানবন্দরে চেক ইনের জন্য নয়া ব্যবস্থা কলকাতায়

এবার মুখ দেখালেই কলকাতা বিমানবন্দরে প্রবেশের ছাড়পত্র মিলবে। শুক্রবার থেকে কলকাতা বিমানবন্দরে চালু হয়ে গেল মুখ শনাক্তকরণ বা ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম।

Digi Yatra In Kolkata Airport: মুখ দেখালেই মিলবে ছাড়! বিমানবন্দরে চেক ইনের জন্য নয়া ব্যবস্থা কলকাতায়
Photo Credits: Pixabay

এবার মুখ (face) দেখালেই কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) প্রবেশের (check-in) ছাড়পত্র মিলবে। শুক্রবার থেকে কলকাতা বিমানবন্দরে চালু হয়ে গেল মুখ শনাক্তকরণ প্রক্রিয়া বা ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম (facial recognition technology)। এর ফলে ডিজিটাল হয়ে গেল কলকাতা বিমানবন্দর থেকে যাত্রার প্রক্রিয়া (Digi Yatra In Kolkata Airport)। যাতে বেশ কিছুটা সময় বাঁচবে কলকাতা থেকে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে যেতে চাওয়া যাত্রীদের।

বিগত দিনে টিকিট কাটার পর বিমানবন্দরে গিয়ে বা অনলাইনের মাধ্যমে বোর্ডিং পাস সংগ্রহ করতে হত যাত্রীদের। আর বিমানবন্দরে পৌঁছে চেকিং করানোর পর বোর্ডিং পাস স্ক্যান করিয়ে উঠতে হত বিমানে। কিন্তু, এবার সমস্ত চেকিংয়ের সময় মুখ দেখিয়েই কাজ সারতে পারবেন যাত্রীরা। এর ফলে খুব দ্রুত কাজ মিটবে। আরও পড়ুন: West Bengal: রাম নবমীর পরও হাওড়ার শিবপুরে উত্তেজনা অব্যাহত, ভিডিয়ো দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 31, 2023 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).