Ziva Singh Dhoni: লিওনেল মেসি থেকে আর্জেন্টিনা জার্সি উপহার পেলেন ধোনি-কন্যা জিভা (দেখুন ইনস্টাগ্রাম পোস্ট)

ছবিতে দেখা যাচ্ছে মেসির অটোগ্রাফ। তিনি 'পারা জিভা'ও লিখেছেন, যার অর্থ 'জিভার জন্য'।

Ziva Singh Dhoni: লিওনেল মেসি থেকে  আর্জেন্টিনা জার্সি  উপহার পেলেন ধোনি-কন্যা জিভা (দেখুন ইনস্টাগ্রাম পোস্ট)
Ziva Dhoni with Messi Signed Argentina Jersey (Photo Credit: Ziva Singh Dhoni/ Instagram)

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে শিরোপা জিতে নেয় তারা। মেসি-আর্জেন্টিনার এই জয়ের পর শুধু আর্জেন্টিনা নয়, গোটা বিশ্বেই উৎসব শুরু হয়েছে। এমনকি ভারতেও আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে মানুষ। এখন আর্জেন্তিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) ধোনির সাত বছরের কন্যা জিভাকে (Ziva) একটি সই করা জার্সি উপহার দিয়েছেন। জিভা সিং ধোনির নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্ট শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'বাবার মতো, মেয়ের মতো!' (Like father, like daughter)। ইনস্টাগ্রামের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ছোট্ট শিশুটি ফুটবলে তার উৎসাহ এবং কিংবদন্তি খেলোয়াড় মেসির প্রতি ভালোবাসা তার বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মেসির অটোগ্রাফ, তিনি 'পারা জিভা'(Para Ziva) ও লিখেছেন, যার অর্থ 'জিভার জন্য'। শেয়ার হওয়ার পর থেকেই এই পোস্টে লাইকের সংখ্যা দু'লক্ষ ছাড়িয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).